NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা, আহত ১০


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:১১ পিএম

কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলা, আহত ১০

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩ নভেম্বর) দুপুরে শ্রীনগরের লালচক বাজার এলাকায় এই হামলা ঘটে।

এর আগে শনিবার (২ নভেম্বর) শ্রীনগরের খানিয়ার এলাকায় সন্ত্রাসদমন অভিযান চালিয়েছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন, সেই সঙ্গে নিহত হন এক সন্ত্রাসী। ওই অভিযানের একদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলার ঘটলো।

 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শ্রীনগরের প্রাণকেন্দ্র হলো লালচক। রোববার বন্ধের দিন হওয়ায় সেখানে ভিড় বেশি ছিল। এদিন দুপুরের দিকে আচমকা সেখানকার পর্যটক সহায়তা কেন্দ্রের কাছে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। এরই মধ্যে আহতদের উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় পৌঁছান। লালচকের ওই এলাকাটি বর্তমানে তারা ঘিরে রেখেছেন।

 

এদিকে, ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বাজারে ঠেলাগাড়ির ওপর একটি অস্থায়ী দোকানে গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণস্থলের কাছেই নিরাপত্তা বাহিনী সিআরপিএফের বাঙ্কার ছিল। সেটি লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপও ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু করেছে তারা।