NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে চুক্তি বাতিল হলো মার্সেলোর


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৭:৪০ পিএম

কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে চুক্তি বাতিল হলো মার্সেলোর

ক্লাবের সাথে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফ্লুমিনেন্স ছেড়েছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার মার্সেলো। শনিবার মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে  ফ্লুমিনেন্স। তবে কেন তার চুক্তি বাতিল করা হয়েছে তা প্রকাশ করেনি ক্লাবটি।

গত শুক্রবার রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামেগ্রেমিওর সাথে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে কোচ মানো মেনেজেসের সাথে বিতণ্ডায় জড়ায় মার্সেলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামার জন্য সাইডলাইনে এসে দাঁড়িয়েছেন মার্সেলো। তখন কাঁধে হাত রেখে তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফ্লুমিনেন্স কোচ মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তে মেনেজেসকে উদ্দেশ করে কিছু একটা বলতে দেখা যায় মার্সেলোকে। সে কথা শুনেই ক্ষেপে যান মেনেজেস।

 

এ সময় মার্সেলোর উদ্দেশ্যে কিছু বলতে দেখা যায় ফ্লুমিনেন্স কোচকে। একপর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দেন মেনেজেস এবং অন্য একজন খেলোয়াড়কে  ইশারা করে ডাক দেন। এরপর মার্সেলো গিয়ে বেঞ্চে বসে পড়েন। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেনেজেস  বলেছেন, “আমি সেই মুহুর্তে মার্সেলোকে নামাতে যাচ্ছিলাম, কিন্তু আমি এমন কিছু শুনেছিলাম যা আমি পছন্দ করি না, তাই আমি আমার মন পরিবর্তন করেছি।

 

২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দল দিয়ে ফুটবলের যাত্রা শুরু করা মার্সেলো রিয়াল থেকে অলিম্পিয়াকোস হয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আবার ফেরেন শৈশবের ক্লাবে। দুই মাস আগে ফ্লুমিনেন্সের ট্রেনিং সেন্টারের নামও করা হয় তার নামে। সেই ক্লাব তার সাথে চুক্তি বাতিল করে। 

যদিও এতে পারস্পরিক সম্পর্কে প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ফ্লুমিনেন্স। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে,  ‘ফ্লুমিনেন্স এবং মার্সেলোর মধ্যে প্রাতিষ্ঠানিক এবং মানসিক সম্পর্ক বজায় থাকবে।

ফ্লুমিনেন্স মার্সেলোকে ধন্যবাদ জানায় এবং সব সময়ের মতো সব চ্যালেঞ্জ মোকাবিলায় তাকে সমর্থন দেবে ক্লাব।’