NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ভারতকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৫, ০১:৩১ এএম

ভারতকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

ভারতকে তাদের মাঠে টানা তিন টেস্টে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতন হোয়াইটওয়াশ করল নিউইজল্যান্ড। মুম্বাইয়ে সিরিজের শেষ ম্যাচে ভারতকে ২৫ রানে হারিয়ে ২৪ বছর পর তাদের মাটিতে ধবলধোলাইয়ের লজ্জা দিল কিউইরা।

তৃতীয় টেস্টে শেষ ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের ইনিংস থেমেছে ১২১ রানে। ২৯ রানেই ৫ উইকেট হারানোর পর ঋষভ পন্তের ব্যাটে কিছুটা জয়ের স্বপ্ন দেখেছিল ভারত।

তবে ৬৪ রান করে পন্ত আউট হলে বেশিদূর এগাতে পারেনি ভারত। এজাজ সুন্দরকে বোল্ড করে ১২১ রানে শেষ করে দেন ম্যাচ।

 

৫৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতের ইনিংসে ধস নামিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন আরেক স্পিনার গ্লেন ফিলিপসও।

 

 

আগের দিনের ৯ উইকেটে ১৭১ রান নিয়ে নেমে আর ৩ রান যোগ করেই অলআউট হয় নিউজিল্যান্ড। ১৭৪ রান তুলে লিড নেয় ১৪৬ রানের। 

ভারত নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো। ২০০০ সালে প্রথমবার টেন্ডুলকারের ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা।