NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দেবালয়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

>
মিথিলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দেবালয়

কলকাতার আলোচিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখানে তাকে অভিনেতা সৌরভ দাসের সঙ্গে দেখা গেছে। হইচই-তে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য।

কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, পরিচালক দেবালয়ের সঙ্গে নাকি মিথিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি তারা বিশেষ সম্পর্কে জড়িয়েছেন। কলকাতার গণমাধ্যমেও এই গুঞ্জন নিয়ে খবর প্রকাশিত হয়েছিল।

এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নির্মাতা দেবালয়। তিনি বলেন, ‘আমি আমার বউ, বাচ্চাকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছি। ব্যক্তিগত জীবনে আমি খুবই খুশি। এই বিষয়টা এবার সত্যিই হাস্যকর জায়গায় চলে গেছে। পুরোটা সৃজিতও জানে।’

mithila-debaloy
শুটিংয়ের ফাঁকে দেবালয়ের সঙ্গে মিথিলা

দেবালয়ের মতে, সম্পর্ক যার যার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অন্যদের মাতামাতি করা উচিৎ নয়। নির্মাতার ভাষ্য, “কারোর সঙ্গে যদি কারো কিছু থাকে, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তা নিয়ে চর্চা হবে কেন? আমি তো বুঝতেই পারছি না। আমার আর মিথিলার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে ‘মন্টু পাইলট ২’-এর সেটে। আমরা যে ধরনের মানুষ, আমার বা মিথিলার এই সমস্ত কথায় কিছু যায় আসে না।”

এই গুঞ্জন নিয়ে মিথিলার স্বামী তথা নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গেও কথা হয়েছে দেবালয়ের। তিনি বলেন, ‘আমার সঙ্গে সৃজিতের কথা হয়েছে। আমরা মজা করে ছবিও তুলেছি।’

প্রসঙ্গত, সংগীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে দীর্ঘ ১১ বছর সংসার করেছিলেন মিথিলা। ২০০৬ সালে বিয়ের পর ২০১৭ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। এরপর ২০১৯ সালে কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বাঁধেন মিথিলা।