NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

ম্যারাডোনার নামে ফাউন্ডেশন করবেন তার সন্তানরা


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ১১:২৭ এএম

ম্যারাডোনার নামে ফাউন্ডেশন করবেন তার সন্তানরা

দুই দিন আগে ডিয়েগো ম্যারাডোনার জন্মদিন গেছে। বেঁচে থাকলে ৬৪তম জন্মদিন পালন করতেন আর্জেন্টাইন কিংবদন্তি। সেই সুযোগ আর হয়নি। ২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

 

তবে কীর্তিতে বেঁচে আছেন ম্যারাডানো। ১৯৮৬ বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়া সেই কিংবদন্তিকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আরও বড় উদ্যোগ নিয়েছে তার পরিবার। তার নামে গতকাল ফাউন্ডেশন করার ঘোষণা দিয়েছেন তার সন্তানেরা। ‘এম১০ মেমোরিয়াল’ নামের ফাউন্ডেশনটি রাজধানী বুয়েনস এইরেসের পর্যটনকেন্দ্র পুয়ের্তো মাদেরায় প্রতিষ্ঠা করা হবে।

 

‘এম১০ মেমোরিয়ালের’ ওয়েবসাইটের বিবৃতিতে জানানো হয়েছে, ফাইন্ডেশনটি ১০০০ বর্গমিটার আয়তন জুড়ে নির্মাণ করা হবে। সকলে ফ্রিতে ফাউন্ডেশনটিতে ঢুকতে পারবেন। ফাউন্ডেশনটিতে অনুদান দিলে ‘হেরিটেজ ওয়ালের’ সামনে ছবিও তুলতে পারবেন দর্শনার্থীরা। ফাউন্ডেশনটি ম্যারাডোনার সন্তানরাই পরিচালনা করবেন।

 

ম্যারাডোনার স্মরণে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ফুটবল কিংবদন্তির মেয়ে দালমা বলেছেন, ‘বাবাকে মানুষের ভালোবাসার কাছাকাছি নিয়ে যেতে চাই আমরা। যারা তার জন্য ফুল নিয়ে আসতে চান তাদের সেই আকাঙ্ক্ষা পূরণের সুযোগ দিতে চাই।’ আগামী বছর দর্শনার্থীদের জন্য ফাউন্ডেশনটি খুলে দেওয়া হবে।