NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

জহিরকে ছাড়িয়ে শীর্ষ পাঁচে জাদেজা


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ০১:১৩ এএম

জহিরকে ছাড়িয়ে শীর্ষ পাঁচে জাদেজা

ঘরের মাঠে ভারতের যে দাপট ছিল তা গুঁড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে ১৮ টেস্ট সিরিজ জয়ের পর হারের স্বাদ পেয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সিরিজ হারানো ভারত এখন ধবলধোলাই হওয়ার সামনে।

এমন বিব্রতকর মুহূর্ত এড়াতে হলে ঘুঁরে দাঁড়াতে হবে ভারতকে ওয়াংখেড়ে টেস্টে।

সেই লক্ষ্যে নেমে ভারতকে দারুণ শুরু এনে দিয়েছেন রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দর। দুজনের ঘূর্ণিতে ২৩৫ রানে প্রথম ইনিংসে অলআউট নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ফিফটি পেয়েছেন ড্যারি মিচেল (৮২) ও উইল ইয়ং (৭১)। সুন্দরের ৪ উইকেটের বিপরীতে ৫ উইকেট নিয়েছেন জাদেজা।

 

ক্যারিয়ারে ১৪তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জাদেজা। তাতে পাশে বসেছেন আরেক বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদির। সমান ১৪বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ভারতীয় কিংবদন্তিও। ৩৭ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন।

 

বিষেনকে ছাড়িয়ে যেতে না পারলেও আরেক পূর্বসূরি ও এক সময়কার সতীর্থ জহির খান ও ইশান্ত শর্মাকে ঠিকই ছাড়িয়ে গেছেন জাদেজা। কিউই ব্যাটার গ্লেন ফিলিপসকে বোল্ড করে টেস্টে ভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী এখন জাড্ডু। পরে আরও দুই উইকেট নিয়ে বাঁহাতি অলরাউন্ডের উইকেট সংখ্যা এখন ৩১৪।

অন্যদিকে ৩১১ উইকেট নিয়ে যৌথভাবে ছয়ে ভারতের দুই পেসার জহির ও ইশান্ত। ৬১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।

এই টেস্টে হরভজন সিংকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন জাদেজা। ৪১৭ উইকেট নিয়ে ৩৫ বছর বয়সী স্পিনারের সামনে আছেন ভাজ্জি।