NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

হঠাৎ অসুস্থ পরীপুত্র পুণ্য, ছুটছেন হাসপাতালে


খবর   প্রকাশিত:  ০১ নভেম্বর, ২০২৪, ০৩:২১ পিএম

হঠাৎ অসুস্থ পরীপুত্র পুণ্য, ছুটছেন হাসপাতালে

আলোচিত নায়িকা পরীমনি পৃথিবী এখন তার সন্তান পূণ্য। অবশ্য কিছুদিন আগে দত্তক এনেছেন আরেকটি সন্তান। এই দুজনকে নিয়ে তার দুনিয়া। কাজের বাইরে দুই সন্তানের সঙ্গেই সময় কাটান তিনি।

তবে গতকাল বিকেলে জানা গেলে চোখে ব্যাথা পেয়ে পূণ্য অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে গেছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন পরীমণি।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে একটি ভিডিও শেয়ার করে অসুস্থতার বিষয়ে আরও একটি পোস্ট দিয়েছেন এই চিত্রনায়িকা।

সেই ভিডিওতে দেখা যায়, এত অসুস্থ অবস্থাতেও ছোট্ট পুণ্য খেলার পাশাপাশি নিজ হাতেই খাওয়ার চেষ্টা করছে।

 

তিনি লেখেন, ’আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে, গত ২৯ তারিখ আমার প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা_কিতাব’র ট্রেলার লঞ্চিংয়ের আয়োজন ছিল। সেখানে আমি আমার ছেলেকে নিয়ে যাইনি বা নিতেও চাইনি। তার অনেক গুলো কারণের মধ্যে একটি হলো আমি আসলেই চাইনি আমার বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত ক্রাউড ফেইস করুক।

 

দ্বিতীয়ত, আমি আমার ছেলের জন্য দ্বায়িত্বরত (তিন জন) মানুষদের একটা সুন্দর/প্রপারলি দায়িত্ববোধ দেখতে চেয়েছিলাম। কিন্তু আমি ফেইল্ড! আমার ছেলেটা ইনজুর্ড।

স্বাভাবিকভাবেই আমি সবার কাছে জানতে চেয়েছি ইঞ্জুরড কিভাবে হয়েছে? কেউই সত্যি বা ঠিকভাবে কোনো উত্তর দেয়নি। তাদের একটাই উত্তর, ‘আমি/আমরা কিছু জানিনা। কই কি হইছে দেখি তো!’ আমি একটা পর্যায়ে আমার কন্ট্রোল হারাই।

রাগে আমার পুরো পৃথিবী অগুন লাগাতে ইচ্ছা হয়েছিল। কিচ্ছু লাভ হয়নি তাতে! তারা সবাই তাদের ওই এক উত্তরেই আটকে ছিল।

 

আমারও আর বারবার জেরা করা সম্ভব হয়নি। কারণ ছেলে শুধু আমাকেই দেখছিল। আমিও সব ছেড়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি ছেলের এক চোখ আর খোলে না! কি করব বুঝতে পারি না। এভারকেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল, ছুটতে থাকি…এতো অসহায় লাগছিল আমার।

যাই হোক, আল্লাহর রহমতে অনেক খারাপ হওয়ার হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি অবাক হই আমার ছেলে ঠিক আমার আর আমার নানা ভাইয়ের মতন, কি করে যেন সব সহ্য করে নেয়। এত ধৈর্য্য আর সহনশীলতা এই ছোট্ট বয়সে! আল্লাহ মহান!

দেখেন, এখন এই সাতসকালে তার এতো এনার্জি! আলহামদুলিল্লাহ। আমি সব সঠিকভাবে সামলে উঠতে পারছি না হয়তো। কিন্তু আমি আমার শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোয়া করবেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই সামলাচ্ছেন তিনি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরীমণি। নাম রাখা হয়- সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছে তার সংসার।

আসছে ৮ নভেম্বর হইচইতে আসছে পরীমনি অভিনীত নতুন সিরিজ ‘র‘ঙিলা কিতাব’। সেটার প্রচারনায় ব্যস্ত আছেন এই নায়িকা।