NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৭:২১ পিএম

দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারা।

দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

 

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। পরে কথা বলবো।’ এরপরই ফোন কেটে দেন তিনি।

 

দুপুর ২টা ১০মিনিটে দুদকের প্রধান কার্যালয় থেকে পুরো কমিশন অফিস ত্যাগ করে।

৩ অক্টোবর দুদক সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন ৩ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করেছে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে কমিশনের প্রস্তুতকৃত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

আজ বিকেল সাড়ে ৩টায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের। এর মাঝেই পদত্যাগ করেন তারা। 

 

২০২১ সালের ১০ মার্চ মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকে চেয়ারম্যান পদে এবং জহুরুল হক কমিশনার হিসেবে যোগ দেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগ দেন ২০২৩ সালের ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ওই বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এদিকে, সংস্কার কমিশনের সঙ্গে দুদকের পূর্বনির্ধারিত বৈঠকটি হবে না বলে জানিয়েছেন দুদকের পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।