NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

আবারও ট্রফি নিয়ে ফিরতে চায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:১০ এএম

আবারও ট্রফি নিয়ে ফিরতে চায় বাংলাদেশ

নেপালকে হারিয়ে সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশন বাংলাদেশের। ৩০ অক্টোবরের ফাইনালে আবার প্রতিপক্ষ ২০২২ সাফের রানার্সআপ নেপাল।

ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ।

এ জন্য শ্রেষ্ঠত্বের ফাইনালে নিজেদের সর্বোচ্চটুকু নিংড়ে দিতে চায় বাংলাদেশের মেয়েরা। আজ সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন আফিদা খন্দকার। ডিফেন্ডার বলেছেন, ‘ইতিহাস গতবারই করেছে আপুরা। আমাদের চ্যালেঞ্জ শিরোপা ধরে রাখা।
অবশ্যই সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। দেশবাসী যেন আমাদের জন্য দোয়া করে। তারা যেন সব সময় দোয়া করতেই থাকে। আমরা ইনশাআল্লাহ ট্রফি নিয়ে ফিরতে পারব।
’

 

ঘরের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই সমর্থকদের সমর্থন পাবে নেপাল। তা বাংলাদেশের জন্য কিছুটা হলেও চাপ হবে। সেই চাপ সামলানোর জন্য গতকাল দ্বিতীয় সেমিফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিল পুরো বাংলাদেশ দল। নেপালের সমর্থক নিয়ে আফিদা বলেছন, ‘গতকাল আমরা সেমিফাইনাল দেখতে গিয়েছিলাম। এটার কারণে যে কী রকম দর্শক হয় সেটা দেখতে চেয়েছিলাম।

এটাতে ভয় পাব না। মনে করব, নেপালিরাও আমাদের সাপোর্টার। এটা নিয়ে চাপ নেব না।’

 

দল এবং দেশের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা জানিয়ে আফিদা বলেছেন, ‘ফাইনাল নিয়ে পরিকল্পনাটা সবার আগে। আমি আখি আপুর জায়গায় খেলতেছি সেটা বড় বিষয় না। আমি হচ্ছে আমার দলের জন্য খেলতেছি, আমার বাংলাদেশের জন্য খেলতেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলতেছি।’