NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

বিনামূল্যে মিটার-সার্ভিস তারসহ যেসব সুবিধা দিচ্ছে পল্লী বিদ্যুৎ


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ০৮:০০ এএম

বিনামূল্যে মিটার-সার্ভিস তারসহ যেসব সুবিধা দিচ্ছে পল্লী বিদ্যুৎ

সংযোগের জন্য বিনামূল্যে মিটার, সার্ভিস ড্রপ তারসহ গ্রাহককে নানান সুবিধা দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। তবে এসবের প্রচার না থাকায় অনেকেই তা জানেন না। এ অবস্থায় গ্রাহকদের দেওয়া সুযোগ-সুবিধাসহ নানান বিষয়ে প্রচার-প্রচারণার জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

রোববার (২৭ অক্টোবর) পল্লী বিদ্যুৎ সমিতির সব সিনিয়র জেনারেল ম্যানেজার এবং জেনারেল ম্যানেজারকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে সই করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক মো. শফিকুর রহমান।

 

চিঠিতে গ্রাহকদের অবগতির জন্য স্থানীয় ক্যাবল চ্যানেল, বিদ্যুৎ বিলের কপির সঙ্গে, মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ, মাদরাসা এবং বাজারে লিফলেট বিতরণ করতে বলা হয়েছে। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির সব দৃশ্যমান স্থানে ব্যানার টানিয়ে, উঠান বৈঠক এবং ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

গ্রাহকদের যেসব সুবিধা দিচ্ছে পল্লী বিদ্যুৎ

গ্রাহক প্রান্তে পল্লী বিদ্যুতের সংযোগের জন্য মিটার, সার্ভিস ড্রপ তার বিনামূলো পল্লী বিদ্যুৎ সমিতি থেকে দেওয়া হয়। পল্লী বিদ্যুতের আবাসিক সংযোগের ক্ষেত্রে এক পোল, শিল্প সংযোগের জন্য দুই পোল ও ৮০ কিলোওয়াট লোড পর্যন্ত ট্রান্সফরমার বিনামূল্যে সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি।

 

প্রাকৃতিক ও কারিগরি ত্রুটিতে মিটার এবং সার্ভিস ড্রপ তার নষ্ট হলে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে তা বিনামূল্যে প্রতিস্থাপন করে দেওয়া হয়। সার্ভিস ড্রপ তার পল্লী বিদ্যুৎ সমিতিতে মজুত না থাকলে নির্ধারিত মানের তার গ্রাহক নিজে কিনে নেবেন। তবে পরবর্তী সময়ে ক্রয়ের মূল্য গ্রাহকের বিদ্যুৎ বিলের সঙ্গে সমন্বয় করে ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিতে রশিদ ছাড়া কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধ করা হয়েছে।

 

এছাড়া যে কোনো প্রয়োজনে নিকটস্থ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা সহযোগিতা ও তথ্য সেবা পেতে কল করুন ১৬৮৯৯ নম্বরে।