NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক রিজওয়ান


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৪, ১১:৪৪ পিএম

পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক রিজওয়ান

বাবর আজম সীমিত সংস্করণের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই শোনা যাচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের নাম। পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। আজ সেই গুঞ্জনই প্রমাণিত হয়েছে। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার।

 

আজ লাহোরে এক সংবাদ সম্মেলন করে রিজওয়ানকে অধিনায়ক করার ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। পিসিবি সভাপতি বলেছেন, ‘ পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ান দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছি। আত্মবিশ্বাসী যে রিজওয়ানের নেতৃত্বের গুণাবলি, খেলার প্রতি গভীর নিবেদন এবং প্যাশন এই প্রতিভাবান দলকে ধারাবাহিকভাবে সাফল্য এনে দিতে সাহায্য করবে।’

44

অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে রিজওয়ান বলেছেন, ‘পাকিস্তানের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশাল সম্মানের।

এই ভূমিকায় নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক, কোচ এবং আমার অসীম মেধাবী সতীর্থদের সঙ্গে কাজ করতে উন্মুখ আছি। একসঙ্গে লড়ে ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং তা অতিক্রম করাই আমাদের লক্ষ্য।’ 

 

33

রিজওয়ানকে অধিনায়কত্ব করে আজ অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে দলও ঘোষণা করেছে পিসিবি।

দল ঘোষণায় বড় খবর দুই সিরিজের দলে নেই ফখর জামান। এমনকি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার। ওয়ানডেতে পাকিস্তানের ৩১তম এবং টি-টোয়েন্টির ১২তম অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটার। তার অধীনে দল প্রথমবারের মতো খেলবে আগামী ৪ নভেম্বর, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। আর সংক্ষিপ্ত সংস্করণে তার নেতৃত্বের অভিষেক হবে ১৪ নভেম্বর একই প্রতিপক্ষেল বিপক্ষে।