NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর? বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র
Logo
logo

ড. ইউনূসকে নিয়ে ভাইরাল প্রতিবেদনটি ভুয়া, জানালেন প্রেসসচিব


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ১১:০৩ এএম

ড. ইউনূসকে নিয়ে ভাইরাল প্রতিবেদনটি ভুয়া, জানালেন প্রেসসচিব

জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া তথ্য ছড়াচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর পরই প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম যোগাযোগ করেন ওয়াশিংটন পোস্ট কর্তৃপক্ষের সঙ্গে। পত্রিকা কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এটি তাদের করা নয়।

 

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শফিকুল আলম তার ফেসবুকে পোস্টে এ তথ্য জানান।


 

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্ট চেক ফেসবুক পেজে জানানো হয়েছে, সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।

সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওয়াশিংটন পোস্টের নামে ছড়িয়ে পড়া ভুয়া প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শীর্ষ সেনা কর্মকর্তাসহ হাজারো সামরিক সদস্যকে বরখাস্ত করেছে। 

 

ওই মিথ্যা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করছে। শেখ হাসিনা চলতি বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন এর কয়েক দিন পর, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করতে বাধ্য হন।

 

 

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে মিথ্যা ওই প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার ছাত্রসংগঠনগুলোর মাধ্যমে বিক্ষোভের আয়োজন করার পরিকল্পনা করছে। ওই ছাত্রসংগঠনগুলোকে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এই বিক্ষোভের লক্ষ্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে যেকোনো মূল্যে পদত্যাগে বাধ্য করা।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ভুয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে।