NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বোনের সঙ্গে ভিডিও শেয়ার করে যা বললেন মেহজাবীন


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৭:১৫ পিএম

বোনের সঙ্গে ভিডিও শেয়ার করে যা বললেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ইদানীং কাজ কমিয়ে দিয়েছেন। ওটিটিতে পার করছেন ব্যস্ত সময়। সম্প্রতি নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে ঘুরছেন দেশ-বিদেশ।

তবে মেহজাবীন চৌধুরী অভিনয় কমিয়ে দিলেও তার ছোট বোন মালাইকা চৌধুরী পা রেখেছেন ছোট পর্দায়। সম্প্রতি অভিনয় করেছেন ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, বড় বোন মেহজাবীনের সঙ্গে আপনার ৫টি মিল বলেন? জবাবে মুচকি হেসে মালাইকা বলেন, এটা তো আপনারাই ভালো বলতে পারেন। তবে মালাইকার সেই উত্তর দেওয়ার ভিডিও থেকে সংগৃহীত ছবির সঙ্গে মেহজাবীনের ছবি মিলিয়ে তৈরি করা হয়েছে নতুন একট ভিডিও। এক ভক্তেরই কাণ্ড এটি। ভিডিও ক্লিপটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘হাহাহা, এটা কিউট।

কিন্তু আমি চাই, আমার বোন আমার চেয়েও আরো অনেক গুণ বেশি এগিয়ে যাক জীবনে।’

 

মেহজাবীনের সেই পোস্টে মন্তব্যের ঝড় তোলেন ভক্তরাও। অনেকেই লিখেছেন, দুজনের চেহারাও নাকি দেখতে হুবহু মিল। কারো মন্তব্য, মেহজাবীনের মতোই জনপ্রিয় হয়ে উঠবেন মালাইকা।

এদিকে প্রথমবারের মতো নাটকে কাজের প্রসঙ্গে মালাইকা চৌধুরী বলেন, ‘শুটিং করে ভালো লাগছে।

আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবেন জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।’