NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হারিকেন ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে ৬ জনের মৃত্যু আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে দুই বাংলাদেশি ক্রিকেটারের বড় লাফ বিমানকর্মীর ওপর হামলার অভিযোগে হলিউড অভিনেত্রী গ্রেপ্তার বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের
Logo
logo

চ্যাম্পিয়নস লিগ লিভারপুলের তিনে তিন, স্পার্তা প্রাগকে উড়িয়ে দিল সিটি


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৮:৫৫ এএম

চ্যাম্পিয়নস লিগ লিভারপুলের তিনে তিন, স্পার্তা প্রাগকে উড়িয়ে দিল সিটি

চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লিভারপুল। তিন ম্যাচ খেলে সবকটিতে জিতেছে অলরেডরা। এ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে তারা।

লাইপজিজের মাঠ রেড বুল এরেনায় বুধবার রাতে ১-০ গোলে জিতেছে আর্নে স্লটের দল।

অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন ডারউইন নুনেজ। 

 

চ্যাম্পিয়নস লিগে আগের দুই ম্যাচে হারা লাইপজিগ জয় পেতে শুরু থেকে মরিয়া ছিল। সুযোগও পেয়েছে অনেক। কিন্তু গোলের দেখা পায়নি।

তবে ভাগ্যও তাদের ঠিক পক্ষে ছিল না। ২৬তম মিনিটে অফসাইডের কারণে লাইপজিগের গোল বাতিল হওয়ার পরের মিনিটে পাল্টা আক্রমণে উল্টো এগিয়ে যায় লিভারপুল। সতীর্থের ক্রস বক্সে পেয়ে কোনাকুনি হেড করেন মোহামেদ সালাহ, বল লক্ষ্যেই ছিল আবার পোস্টেও লাগতে পারতো; ছুটে গিয়ে সেই অনিশ্চয়তা দূর করে দেন উরুগুইয়ান স্ট্রাইকার নুনেজ। ৩৭তম মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের হেড শেষ মুহূর্তে গোলরক্ষক না ফেরালে ব্যবধান দ্বিগুণ হতে পারত।
৭০তম মিনিটে আলেক্সিস মাক আলিস্টারের জোরাল শট ক্রসবারের বাঁধায় গোল পায়নি লিভারপুল। ৮২ মিনিটে আরো একবার জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি লাইপজিগ। 

 

বুন্দেসলিগায় ৭ ম্যাচ খেলে অপরাজিত থাকলেও ইউরোপ সেরার মঞ্চে তিন ম্যাচ খেলে সবকেটিতে হেরেছে লাইপজিগ। 

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ড্রয়ে আসর শুরু করা সিটি চেক রিপাবলিকের ক্লাব স্পার্তা প্রাগকে ৫-০ গোলে হারিয়েছে।

জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। একটি করে গোল করেন ফিল ফোডেন, জন স্টোনস ও ম্যাথিউজ নুনেস।

 

দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে স্থানে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।