NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল
Logo
logo

নেইমার শুধু তারকা বা প্রতিভাবান নন, ফুটবল আনন্দের সমার্থক


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:৩৫ পিএম

নেইমার শুধু তারকা বা প্রতিভাবান নন, ফুটবল আনন্দের সমার্থক

মাঠে ফেরার অপেক্ষা গতকাল শেষ হয়েছে নেইমারের। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দীর্ঘ এক বছরের বেশি সময় পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা। মাঠে ফিরতে দারুণ খুশি হয়েছেন তিনি। ম্যাচ শেষে এমনটিই জানিয়েছেন আল হিলালের ফরোয়ার্ড।

 

 

নেইমারের ফেরাটা জয় দিয়ে রাঙিয়েছেন তার সতীর্থরা। গতকাল আল আইনের বিপক্ষে ৫-৪ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে আল হিলাল। ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘ভালো অনুভব করছি। আমার সব সময় ভালো একটা দল থাক।

আমি খুবই খুশি। আমি ফিরেছে! আমি ফিরেছি!’ গত বছরের ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।

 

নেইমারের ফেরার দিনে হাসি ফুটেছিল গ্যালারিতে। শুধু অবশ্য গ্যালারির দর্শক-সমর্থকদের মুখেই নয়, তার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির মুখেও ছিল।

প্রেমিকের খেলা দেখতে আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে তাদের মেয়ে মাভিকে নিয়ে হাজির ছিলেন বিয়ানকার্দি। ৭৭ মিনিটে যখন নেইমার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তখন হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছিলেন বিয়ানকার্দি। অল্প সময় মাঠে উপস্থিত থাকলেও নেইমারের ফেরাতেই স্বস্তি ভক্তদের জন্য।

 

নেইমারের প্রত্যাবর্তনে খুশি হয়েছে তার সাবেক ক্লাব সান্তোস। নিজেদের সামাজিক মাধ্যমে সাবেক ফরোয়ার্ডকে ফুটবলের সমার্থক হিসেবে উল্লেখ করেছে তারা।

ব্রাজিলিয়ান ক্লাব লিখেছে, ‘নেইমার একজন তারকাই নন। নন শুধু একজন প্রতিভাবান। নেইমার ফুটবলে আনন্দের সমার্থক। তার প্রত্যাবর্তন বিশ্বের হাজারো ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে।’