NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল
Logo
logo

ভারতকে হারাতে ছোট লক্ষ্যই পেল নিউজিল্যান্ড


খবর   প্রকাশিত:  ১৯ অক্টোবর, ২০২৪, ০৭:০২ পিএম

ভারতকে হারাতে ছোট লক্ষ্যই পেল নিউজিল্যান্ড

প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে তাতেই জয়ের স্বপ্নই দেখেছিল ভারত। তবে চতুর্থ দিনে ৪৬২ রানে অলআউট হয়ে লিড পেয়েছে মাত্র ১০৬ রানের। শেষ দিনে ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ১০৭ রান।

চতুর্থ খেলা শেষ হয়েছে অন্তত ২১ ওভার আগে।

কিন্তু নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ বল খেলার পর আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে গেছে। 

 

প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের ব্যাটাররা। ৩ উইকেটে ২৩১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন গৌতম গম্ভীরের শিষ্যরা। চতুর্থ উইকেটে সরফরাজ খান ও ঋষভ পন্ত ঝড়ই তুলেছিলেন।

তাদের ১৭৭ রানের জুটি ভারতকে নিয়ে যায় ৪০৮ রান পর্যন্ত। আউট হওয়ার আগে সরফরাজ করেছেন ১৫০ রান। ঋষভ পন্ত কাটা পড়েছেন ৯৯ রানে। কিন্তু দুজনকে হারিয়ে ভারতের উইকেট যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল।
এরপর আর কোনো ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতেই পারেননি। ৪ উইকেটে ৪৩৩ রান থেকে ৪৬২ রানেই অলআউট হয়েছে রোহিত শর্মার দল। ভারতের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ৫৪ রানে।

 

এর আগে প্রথম ইনিংসে ৫০ রানের নিচে অলআউট হয়ে জেতার রেকর্ড আছে শুধু ইংল্যান্ডের। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেবার প্রথম  ৪৫ রানে অলআউট হয়ে ম্যাচ জিতেছিল ১৩ রানে।

আগামীকাল ভারত জিতলে দ্বিতীয় উদাহরণ হয়ে থাকবে।