NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক
Logo
logo

রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন, নেতৃত্বে যারা


খবর   প্রকাশিত:  ১৭ অক্টোবর, ২০২৪, ০৯:৫৯ পিএম

রাষ্ট্র সংস্কারে আরো ৪ কমিশন গঠন, নেতৃত্বে যারা

আরো চারটি সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কমিশন চারটি হলো স্বাস্থ্য, শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে স্বাস্থ্য কমিশনের প্রধান করা হয়েছে।

এ ছাড়া গণমাধ্যম কমিশনে সাংবাদিক কামাল আহমেদকে, নারী অধিকার বিষয়ক কমিশনে শিরিন হককে এবং শ্রমিক অধিকার বিষয়ক কমিশনে সুলতানউদ্দিন আহমেদকে প্রধান করা হয়েছে।

 


 

এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। এনিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন হলো। আগের ছয়টি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কার কমিশন।