NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬ | ৫ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০৪:৩৩ পিএম

লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সপ্তাহজুড়ে বৃষ্টির আভাস

আগামী সপ্তাহজুড়ে দেশের প্রতিটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবাহাওয়াবিদদের মতে, ধীরে ধীরে এই বৃষ্টিপাতের পরিমান বাড়বে। এতে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে। 

আবহাওয়ার সিপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনিভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আগামী তিন দিনে এটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপ আকার ধারণ করতে পারে। 

 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, এই লঘুচাপের কারণে আকাশে মেঘের সৃষ্টি হবে এবং দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে। লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হলে বৃষ্টিপাতের পরিমানও বৃদ্ধি পাবে। তবে এই নিম্নচাপ বাংলাদেশে খুব বেশি প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

 


 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা বিভাগের ২৬ থেকে ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২৫ শতাংশ স্থান পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলানার পাশাপাশি রাজশাহীতেও ৫০ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার তা আরো বেড়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট এই চার বিভাগের ৭৫ শতাংশ স্থান পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বাকি চার বিভাগেও অস্থায়ী দমকা হাওয়াসহ ৫০ শতাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

পূর্বাভাসে আরো বলা হয়, বৃষ্টিপাতের কারণে ধারাবাহিকভাবে দিনের ও রাতের তাপমাত্রা কমে আসবে। পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।