NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ২৪, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও রয়েছে বড় চ্যালেঞ্জ সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা, ইরানকে আবারও হুঁশিয়ারি ট্রাম্পের কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮ আবার কেপ ভার্দের চমক, এবার উরুগুয়ের জালে ২ গোল
Logo
logo

লন্ডনে স্বামীর সঙ্গে পূজা উদযাপন করছেন অবন্তী সিঁথি


খবর   প্রকাশিত:  ১১ অক্টোবর, ২০২৪, ১১:৩৩ এএম

লন্ডনে স্বামীর সঙ্গে পূজা উদযাপন করছেন অবন্তী সিঁথি

গত বছর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথি। তার স্বামী অমিত দে লন্ডনপ্রবাসী। সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। পাশাপাশি গানও করেন।

বিয়ের পর স্বামী যথারীতি লন্ডনে চলে যান। আর সিঁথি স্বামীর কাছে যান গেল আগস্টে। এখনো সেখানেই আছেন। তাই পূজাও এবার স্বামীর সঙ্গেই পালন করছেন লন্ডনে।
একেবারেই নতুন অভিজ্ঞতা তার।

 

সেখান থেকেই কালের কণ্ঠকে এবারের পূজার অভিজ্ঞতা বললেন তিনি। বলেন, ‘এবার লন্ডনে পূজা উদযাপন করছি। একেবারেই আলাদা অভিজ্ঞতা।

তবে আমার সঙ্গে আমার বর অমিত আছে। বিয়ের পর প্রথম পূজা, তা-ও বরের সঙ্গে। বলতে পারেন হই হই করে কাটছে।’

 

পূজা উপলক্ষে সেখানে গানের অনুষ্ঠানও করছেন। বললেন, ‘আজকে শো করব পূজা উপলক্ষে।

সেভাবে প্রস্তুতি নিচ্ছি।’

 

তবে পূজায় বসে নেই। স্বামীর সঙ্গে যৌথভাবে গানও করেছেন। বললেন, ‘পূজা উপলক্ষে নতুন দুর্গার ১০৮টি নাম নিয়ে একটা মিউজিক্যাল কাজ করেছি। গেয়েছি আমি ও আমার বর অমিত দে। মিউজিক অ্যারেঞ্জ করেছে দ্বীপ রয়।’

তিনি জানান, গানটি বিজয়া দশমীর দিন গানটি তার ইউটিউবসহ বেশ কিছু প্ল্যাটফরমে রিলিজ হবে।