NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

জাম ভর্তা তৈরির রেসিপি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৩ এএম

>
জাম ভর্তা তৈরির রেসিপি

পাকা জামের মধুর রসে মুখ রঙিন করার সময় এসেছে। যদিও এখন আর মামাবাড়িতে যাওয়ার মতো অবকাশ মেলে না সবার। তাই বাজার থেকে কিনে আনা জাম খেয়েই সন্তুষ্ট থাকতে হয়। জাম ভর্তা খান নিশ্চয়ই? তবে বাইরে থেকে কিনে না খেয়ে নিজেই তৈরি করে খান। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু জাম ভর্তা তৈরির রেসিপি-

 

জাম- ২৫০ গ্রাম

লবণ- স্বাদমতো

ধনেপাতা- পরিমাণমতো

কাঁচা মরিচ- স্বাদমতো

গুঁড়া মরিচ- আধা চা চামচ

সরিষার তেল- সামান্য।

যেভাবে তৈরি করবেন

জাম ভালো করে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে নিন। এরপর তার সঙ্গে সব উপকরণ দিয়ে দিন। এবার একটি ঢাকনাসহ কৌটা বা পাত্রের মুখে একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ঝাঁকানো শেষে জামগুলো নরম হয়ে বিচি থেকে মাংসল অংশ অনেকটাই আলাদা হয়ে আসবে। এবার ঢেলে নিন পরিবেশন পাত্রে। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালোলাগবে।