NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক
Logo
logo

পিএসসি সংস্কার ও চাকরির পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন সারজিস


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১০:৩০ পিএম

পিএসসি সংস্কার ও চাকরির পরীক্ষা নিয়ে যে বার্তা দিলেন সারজিস

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে। সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।


 

বিষয়টি নিয়ে কথা বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

তিনি এ সপ্তাহের মধ্যে সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান।

 


 

সারজিস আলম বলেন, ‘এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।