NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক
Logo
logo

পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে-সাবেক ক্রিকেটার রশিদ লতিফ


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৬:৪৩ এএম

পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে-সাবেক ক্রিকেটার রশিদ লতিফ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের সময়ই সাধারণত রোগীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পাকিস্তান ক্রিকেটের অবস্থাও নাকি এখন তেমনি। এমনটি জানিয়েছেন দলটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। 

দুই দিন আগে বাবর আজম দ্বিতীয় মেয়াদের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরেই এমন মন্তব্য করেছেন লতিফ।

তার মতে, পাকিস্তান ক্রিকেটে এখন নেতৃত্বের সংকট চলছে। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এখন নেতৃত্বের সংকট। পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে। চিকিৎসার জন্য কোনো বিশেষজ্ঞ নেই।
’

 

দ্বিতীয় মেয়াদে এক বছরও অধিনায়কত্ব করার সুযোগ পাননি বাবর। তবে নেতৃত্ব ছেড়ে দেওয়াটা একটু দেরিই হয়েছে বলে মনে করেন লতিফ। সাবেক ব্যাটার বলেছেন, ‘পরবর্তীতে তার অধিনায়কত্ব নেওয়া উচিৎ হবে না। দলের সঙ্গে সেও পারফর্ম করতে পারেনি।

তার নেতৃত্ব ছেড়ে দেওয়া একটু দেরিই হয়েছে। এতে করে শুধু তাকেই নয়, মূল্য দিতে হয়ে দলকেও।’

 

বাবর সীমিত ওভারের নেতৃত্ব ছাড়ায় ধারণা করা হচ্ছে এই দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে আবারো অধিনায়কত্বের আলোচনায় আছেন শাহিন শাহ আফ্রিদি। তবে পাকিস্তান সংবাদ মাধ্যম জানাচ্ছে এদের বাইরে নতুন কাউকে দায়িত্ব দিতে পারে পিসিবি।

এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, সৌদ শাকি, ফখর জামান ও সালমান আলী আগা পেতে পারে।