NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক
Logo
logo

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ড. ইউনূসের বৈঠক


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ১২:২০ পিএম

শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে।

 


 

বৈঠকের মুখ্য বিষয় জানিয়ে শফিকুল আলম বলেন, ‘যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজের অগ্রগতি সম্পর্ক অবগত করা হবে। দেশের আইন-শৃঙ্খলা বিষয়েও তাদের সঙ্গে কথা হবে। তাদের পরামর্শ নেওয়া হবে। আমরা আশা করছি, দুই থেকে তিন দিনের মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ করা হবে।

’

 

কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার ওপর। পুরোটাই উপদেষ্টামণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি, প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে।’