NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল
Logo
logo

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৭:২৬ পিএম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারতের হাইকমিশনার প্রবীণ ভার্মা আজ বুধবার (২ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ ছাড়াও নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয় উল্লেখ করে উভয় পক্ষই নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনাকে সক্রিয় করার গুরুত্বের ওপর জোর দেন।

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও হাইকমিশনার বাণিজ্য, প্রকল্প ও জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে ভারতের হাইকমিশনের মাধ্যমে নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার গুরুত্বও আলোচনায় উঠে আসে।