NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ এএম

এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ শিপিং করপোরেশন কর্তৃক সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। 

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে এম টি বাংলার জ্যোতি জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ড সৃষ্টির কারণ, দুর্ঘটনার ফলে সংগঠিত ক্ষয়ক্ষতির বিবরণী, ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনার কল্পে করণীয় বিষয়াদি পর্যালোচনাপূর্বক তদন্ত প্রতিবেদন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল করবে।

জানা যায়, চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে গতকাল সোমবার এম টি বাংলার জ্যোতি নামে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের ঘটনায় জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম ও ডেক ক্যাজুয়াল সদস্য হারুন মৃত্যুবরণ করেন। 

 

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

শোকবার্তায় উপদেষ্টা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।