NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

কাল থেকে শপিং মলে ও নভেম্বরে কাঁচাবাজারে বন্ধ হচ্ছে পলিথিন


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০২:৩৫ এএম

কাল থেকে শপিং মলে ও নভেম্বরে কাঁচাবাজারে বন্ধ হচ্ছে পলিথিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে।

গতকাল পরিবেশ ভবন মিলনায়তনে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত পলিথিনের বিকল্প পণ্য মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, ‘পহেলা অক্টোবর থেকে শপিং মলে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। পহেলা নভেম্বর পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে।’

 

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যসামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ প্রমুখ।