NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

সাকিবের নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৯ পিএম

সাকিবের নিরাপত্তা ইস্যুতে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিব আল হাসানের নিরাপত্তা ইস্যুতে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, ‘সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটা মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে।

অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।’

 

 

 

রবিবার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে থেকেই বিদেশি লিগে খেলার কারণে দেশের বাইরে অবস্থান করছিলেন সাকিব। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর দেশে ফেরেননি দলটির সাবেক এই সংসদ সদস্য। এর মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এক গার্মেন্টকর্মীকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

 

এসবের ফলে আপাতত দেশে ফেরার ব্যাপারে অনিশ্চিত সাকিব। তিনি নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হয়ে তবেই দেশে ফেরার পক্ষে।