NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

বাংলাদেশ দূতাবাস, ডেনমার্ক-এ ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩০ এএম

বাংলাদেশ দূতাবাস, ডেনমার্ক-এ ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

কোপেনহেগেন: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে একটি বিশেষ আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠানে ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত এম.আল্লামা সিদ্দীকী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুণ কান্তি শিকদারসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং ডেনমার্ক প্রবাসী বিশিষ্ট বাংলাদেশী,রাজনীতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।           

আলোচনায় অন্যান্য বক্তাদের মধ্যে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন ই-পাসপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর তরফ হতে দেশবাসীর জন্য উপহার। বিশ্বে বাংলাদেশ যেন উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠা পায় সরকার সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত ই-পাসপোর্ট। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের দেশে প্রবেশ ও বহির্গমনের ক্ষেত্রে ঝামেলামুক্ত চলাচল নিশ্চিত হবে এবং সহজ ইমিগ্রেশনের মাধ্যমে বিমানবন্দরে ই-গেটের সর্বাধিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি এই মহতী উদ্দ্যোগে পাশে থাকার জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব মহলকে ধন্যবাদ জানান। পরিশেষে রাষ্ট্রদূত সকল প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ডেনমার্কে বাংলাদেশী ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে দূতাবাসে বিপুল পরিমাণ প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ এক আনন্দঘন বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়।