NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

সেনাপ্রধানের কাছে ছেলে হত্যার বিচার চাইলেন নির্জনের মা-বাবা


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৬ পিএম

সেনাপ্রধানের কাছে ছেলে হত্যার বিচার চাইলেন নির্জনের মা-বাবা

কক্সবাজারের চকরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের (২৩) মা-বাবা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎকালে শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের মা-বাবা সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

আইএসপিআর আরো জানায়, সেনাবাহিনীপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন। 

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের হত্যাকাণ্ডে সম্পৃক্ত সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে চকরিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা করা হয়েছে।