NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

পিছিয়ে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩১ এএম

পিছিয়ে থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

আজ ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৩৯ রান যোগ করতেই হারিয়ে বসে বাকি ৪ উইকেট। ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ফলে ২২৭ রানের লিড পায় স্বাগতিকরা। প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে সেই লিড বাড়িয়ে নিতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। পরে ২৩ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে তারা।

 

সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড পেয়েছে ভারত।

ফলে চাপের মধ্যে থেকেই আগামীকাল তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ দল।

 

রোহিত শর্মাকে (৫) তৃতীয় ওভারেই ফেরান তাসকিন আহমেদ। আগের ইনিংসে অর্ধশতক করা যশস্বী জয়সোয়াল (১০) এবার থিতু হতে পারেননি। সপ্তম ওভারে নাহিদ রানার বলে আউট হন তিনি।

কিন্তু শুবমান গিল অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকেন, দিন শেষে তিনি অপরাজিত ৩৩ রানে।

 

বিরাট কোহলি অবশ্য দেখেশুনেই খেলছিলেন। তবে দিন শেষের কিছুক্ষণ আগে মিরাজের বলে এলবিডাব্লিউ হন ব্যক্তিগত ১৭ রান করে। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখাচ্ছিল, রিভিউ নিলে বেঁচে যেতেন কোহলি। কারণ, বল ব্যাটের কানায় লেগেছিল।

রিশভ পন্ত এসে সাকিবের পরপর দুই বলে একটা চার আর ছক্কা নিয়ে দিন শেষ হওয়ার আগে করে ফেলেন ১২ রান।