NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা দিল সরকার


খবর   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৯ পিএম

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ ১০০ কোটি টাকা দিল সরকার

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ ১০০ কোটি টাকার ফান্ড প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই শুরু হবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম।

আজ মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দেশে ও প্রবাসের সবাই এখানে ডোনেশন দেবেন বলে আশা ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, ‘আগামীকাল বুধবারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর জানা যাবে শহীদ পরিবারের ভাতা কত হবে।’

 

 

মঙ্গলবার (সেপ্টেম্বর ১৭) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০০ কোটি টাকার চেক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক আন্দোলনে নিহত মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর হাতে তুলে দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ৮০০ শহীদ এবং ২০ হাজারের বেশি আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৭০০ পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে, সব পরিবারের সঙ্গে যোগাযোগ শেষ হলে স্মরণসভা করা হবে।

 

গত ১২ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সেক্রেটারি (সম্পাদক) করে সাত সদস্যের জুলাই ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়।