NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৮ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

আইসিটিতে পলকের ১৫ বছরের দুর্নীতি, অনুসন্ধানে কমিটি


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৯ পিএম

আইসিটিতে পলকের ১৫ বছরের দুর্নীতি, অনুসন্ধানে কমিটি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে প্রকল্পের নামে এই খাতে কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি গঠন করা এই কমিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। কমিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এই বিভাগের অধীন সংস্থার ২০০৯ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পের সামগ্রিক মূল্যায়ন করবে।

 

এ বিষয়ে মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আইসিটি বিভাগের আওতায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনেক প্রকল্প নিয়েছেন। সব প্রকল্পের তথ্য আমরা চেয়েছি। এসব প্রকল্প আমরা খতিয়ে দেখব, কোথাও সমস্যা ও দুর্নীতি হয়েছে কি না। প্রকল্পের আওতায় পরামর্শকসহ কিছু অপ্রয়োজনীয় খাতও দেখানো হয়েছে, সেগুলোও দেখব।

এককথায়, প্রকল্পের সব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করব।’

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, গত ১৫ বছরে বাস্তবায়িত এবং বাস্তবায়নাধীন প্রকল্পের সামগ্রিক মূল্যায়ন করা হবে।

কমিটিতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে একজন প্রতিনিধি, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি থেকে একজন প্রতিনিধি এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে একজন প্রতিনিধি সদস্য হিসেবে রয়েছেন। দুর্নীতি অনুসন্ধানে প্রয়োজনে টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একজন প্রতিনিধি নেওয়া হবে।

পরবর্তী সময়ে প্রয়োজন হলে অন্য কোনো সংস্থা থেকে আইটি বিশেষজ্ঞ নেওয়া হবে।

 

সংস্থার চলমান প্রকল্পগুলোর সর্বশেষ হালনাগাদ অগ্রগতি প্রতিবেদন যাচাই করে দেখবে মূল্যায়ন কমিটি। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর সংস্থা থেকে ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে চলমান ২১টি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, অবশিষ্ট কার্যক্রম এবং ওই কার্যক্রম সম্পাদনের অপরিহার্যতা যাচাই করা হবে।

একই সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি ও উৎক্ষেপণে প্রায় তিন হাজার কোটি টাকা খরচ করা হয়। এটি উৎক্ষেপণের সময় বলা হয়েছিল, পরবর্তী সাত বছরের মধ্যে অর্থাৎ ২০২৫ সালের মধ্যে খরচের টাকা তুলে আনা সম্ভব হবে।

এ ধরনের প্রকল্পগুলো খতিয়ে দেখবে কমিটি।