NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক
Logo
logo

নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ দিল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫২ পিএম

নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ দিল পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমনা বালুচকে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করবেন। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

 

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড-২২ কর্মকর্তা আমনা বালুচ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে দেশটির ফরেন সার্ভিসে যোগ দেওয়া আমনা বালুচ চীনের চেংদুতে কনস্যুল জেনারেল, শ্রীলংকার কলম্বোতে মিনিস্টার কাউন্সেলর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিবেশে পররাষ্ট্রসচিবের দায়িত্ব গুরুত্বপূর্ণ।

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, ভারতের সঙ্গে বৈরিতা, কাশ্মির ইস্যুসহ বিভিন্ন কারণে জটিল পরিস্থিতির চাপ রয়েছে।