NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

৪৭৮ কোটি টাকায় কুন্দেকে দলে টানছে বার্সা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

>
৪৭৮ কোটি টাকায় কুন্দেকে দলে টানছে বার্সা

বার্সেলোনার কাছে ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দেকে ছেড়ে দেওয়ার জন্য অবশেষে সম্মত হয়েছে সেভিয়া। তাকে দলে ভেড়াতে প্রায় ৪৭৮ কোটি টাকা খরচ হচ্ছে বার্সাকে। 

চেলসি না বার্সেলোনা এই নিয়ে গেল সপ্তাহে পেন্ডুলামের মতোই দুলছিল কুন্দের ভবিষ্যৎ। তবে শেষমেশ বার্সেলোনাকেই হ্যাঁ বললেন ফরাসি এই ডিফেন্ডার।

তাকে নিয়ে দুই ক্লাবও সম্মত হয়ে গেছে। তবে বাড়তি টাকা নিয়ে একটু সমস্যা থেকে গেছে। প্রায় ৯৭ কোটি টাকার সমপরিমাণ অর্থ সেভিয়াকে এই চুক্তির অধীনে বার্সেলোনা দেবে বিভিন্ন শর্তসাপেক্ষে। যে কারণে এখনো কুন্দের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক হয়নি।

তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, এই নিয়ে সামান্য সমস্যা তৈরি হয়েছে বটে, কিন্তু এই ১ কোটি ইউরো বা ৯৭ কোটি টাকার সমপরিমাণ অর্থের জন্য এই চুক্তি মুখ থুবড়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই। 

গেল সপ্তাহে বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপক মাতেও আলেমানি সেভিয়ার সঙ্গে যোগাযোগ করেন। তাতেই কুন্দেকে নিয়ে বার্সেলোনার আগ্রহের কথা তাদের জানান। 

কোচ জাভি হার্নান্দেজ বার্সেলোনায় এসে অনেক চ্যালেঞ্জের মুখেই পড়েছেন। যার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ বার্সেলোনার রক্ষণকে আরও পোক্ত করা। সেটা করতে জাভির প্রথম পছন্দ ছিলেন জুলস কুন্দে।

তার নেতৃত্বগুণ, বলের দখল, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণেই মূলত কোচ জাভি তাকে আনতে চেয়েছিলেন বার্সায়। অনেক অনিশ্চয়তা শেষে অবশেষে তাকে দলে ভেড়াতে সক্ষম হয়েছে বার্সা।