NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘোষণা


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৪, ০৭:৪২ পিএম

রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘোষণা

চাওয়াটা পূর্ণ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর। নেশন্স লিগের দলে সুযোগ পেয়েছেন তিনি। তাকে রেখেই দল ঘোষণা করেছেন রবার্তো মার্তিনেজ। নেশন্স লিগের প্রথম দুই ম্যাচের জন্য আজ ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ।

 

সর্বশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্মে ছিলেন রোনালদো। অথচ রেকর্ড ৬ বার টুর্নামেন্টে খেলতে নামা ‘সিআর সেভেন’ চেয়েছিলেন নিজের শেষ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট রাঙাতে। তবে মাঠে নেমে হতাশাই উপহার দিয়েছেন তিনি। এক গোলও করতে পারেননি ১৪ গোল নিয়ে টুর্নামেন্টটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

 

বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে তো পড়েছিলেন সঙ্গে রোনালদোর অবসর নেওয়া উচিত বলে অনেক ফুটবল বিশেষজ্ঞ মতামত দেন। অন্যথা তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। কারণ বয়সটাও দাঁড়িয়েছে ৩৯ বছরে। তবে রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড কিছুদিন আগে পর্তুগালের এক চ্যানেলকে জানান, এখনই অবসর নেবেন না তিনি।

জাতীয় দলের হয়ে খেলতে চান নেশন্স লিগে। পর্তুগালের নাউ চ্যানেলকে তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে সামনের ম্যাচগুলোয় জাতীয় দলকে সহায়তা করতে চাই। সামনে নেশন্স লিগ আছে এবং সেই টুর্নামেন্টে সত্যি খেলতে চাই।’

 

দলে রেখে রোনালোদোর সেই চাওয়া যেন পূর্ণ করলেন মার্তিনেজ। অবশ্য আল নাসরের অধিনায়কের বর্তমান ছন্দও তাকে দলে নিতে হয়তো বাধ্য করেছে।

নতুন মৌসুমে ইতিমধ্যে সৌদি ক্লাবটির হয়ে সব মিলিয়ে চার গোল করেছেন তিনি। এ ছন্দটাই হয়তো নেশন্স লিগে চাচ্ছেন পর্তুগাল কোচ। রোনালদোর জায়গা ধরে রাখার দিনে তিন নতুন মুখকে দলে নিয়েছেন মার্তিনেজ।

 

সেই তিন নতুন মুখ হচ্ছেন ১৭ বছর বয়সী স্পোটিং লিসবনের উইঙ্গার জিওভানি কুয়েন্দা। বাকি দুজন হচ্ছেন চেলসির ডিফেন্ডার রেনাতো ভেইগা এবং লিলের ডিফেন্ডার থিয়াগো সান্তোস। আগামী ৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। আর দ্বিতীয় ম্যাচটি ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচেই তারা খেলবে ঘরের মাঠ লিসবনে।

পর্তুগালের স্কোয়াড-

গোলরক্ষক : দিয়াগো কস্তা, হোসে সা, রুই সিলভা।

ডিফেন্ডার : রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, থিয়াগো সান্তোস, দিয়োগো দালত, নুনো মেন্দেস, নেলসন সেমেদো।

মিডফিল্ডার : জোয়াও পালহিনহা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রুবেন নেভেস।

ফরোয়ার্ড : জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, পেদ্রো গনকালভেস, রাফায়েল লিয়াও, জিওভানি কুয়েন্দা, পেদ্রো নেতো, ক্রিস্টিয়ানো রোনালদো, দিয়াগো জোতা।