NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

ভারতে বিলিয়নেয়ার বেড়েছে ২৯ শতাংশ, শীর্ষে আদানি


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৪, ০৮:৫০ এএম

ভারতে বিলিয়নেয়ার বেড়েছে ২৯ শতাংশ, শীর্ষে আদানি

এক বছরে ভারতে বিলিয়নেয়ারের সংখ্যা বেড়েছে ২৯ শতাংশ। তাতে দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে হটিয়ে শীর্ষ ধনীর জায়গা দখল করেছেন ধনকুবের গৌতম আদানি। মোট ১১.৬ লাখ কোটি রুপির সম্পত্তি নিয়ে তিনি শীর্ষস্থান অধিকার করেছেন। ভারতীয় সংস্থা হুরুন ইন্ডিয়ার শীর্ষ ধনীর তালিকায় এই জায়গা করে নিয়েছেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বছরখানেক আগে হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানি বিপুল পরিমাণ সম্পত্তি হারান। তবে বিগত বছরে তার সম্পদ অন্তত ৯৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে হুরুন ইন্ডিয়া। আর এর ফলেই তিনি আম্বানিকে হটিয়ে শীর্ষস্থান অধিকার করেছেন। 

হুরুন ইন্ডিয়া রিচ লিস্টের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিন্ডেনবার্গের অভিযোগের পর যেন ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে গৌতম আদানি ও তার পরিবার।

গত বছর তাদের সম্পদ বেড়েছে প্রায় ৯৫ শতাংশ। এর ফলে তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৬১ হাজার ৮০০ কোটি রুপিতে এবং এর মধ্য দিয়ে তারা ভারতের শীর্ষ ধনীতে পরিণত হয়েছেন।’ 

 

গৌতম আদানি সম্পদ বৃদ্ধির বিষয়ে আলোকপাত করে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট তাদের প্রতিবেদনে বলেছে, ‘একজন স্বতঃপ্রণোদিত উদ্যোক্তা হিসেবে বিগত পাঁচ বছর ধরে ভারতের শীর্ষ ১০ সম্পদশালীর একজন ছিলেন। হিন্ডেনবার্গের অভিযোগের পরও তার সম্পদ বেড়েছে ১০ লাখ ২১ হাজার ৬০০ কোটি ডলার।

’ 

 

প্রতিবেদনে আরো বলা হয়, ‘আদানি গ্রুপের সব কম্পানির শেয়ারের দাম গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। উদাহরণস্বরূপ, আদানি পোর্টসের শেয়ারের দাম ৯৮ শতাংশ বেড়েছে, আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন এবং আদানি পাওয়ারের শেয়ারের মূল্য গড়ে ৭৬ শতাংশ বেড়েছে।’ 

এদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা আম্বানি পরিবারের সম্পদের মূল্য ১০ লাখ ১৪ হাজার কোটি রুপি। ৩ লাখ ১৪ হাজার কোটি রুপির সম্পত্তি দিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে শিব নাদার পরিবার, ২ লাখ ৮৯ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে পুনওয়ালা পরিবার এবং পঞ্চম স্থানে থাকা সাংভি পরিবারের মোট সম্পদ ২ লাখ ৪৯ হাজার ৯০০ কোটি রুপি। 

এ ছাড়া দেশটিতে বর্তমানে শতকোটি রুপির মালিকানা আছে, এমন পরিবারের সংখ্যা ৩৩৪টিতে পৌঁছে গেছে।

যা অতীতের যেকোনো সময়ের সবচেয়ে বেশি।