NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ফ্রান্স


খবর   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম

দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত ফ্রান্স

দেশ পুনর্গঠনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে ফ্রান্স প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

 

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ প্রধান উপদেষ্টাকে তার সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত।

 

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণবিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে। দেশ পুনর্গঠন একটি বড় কাজ। তবে আমরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এ সুযোগ ব্যবহার করতে না পারি, তাহলে এটি আমাদের জন্য বড় ব্যর্থতা হবে।’

দেশের মানুষ যতক্ষণ আমাদের চাইবে অন্তর্বর্তী সরকার ততক্ষণ থাকবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশবাসীকে একটি বড় পরিবারের অংশ হিসেবে বিবেচনা করার অনুরোধ করছি। সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুুতিবদ্ধ।

ম্যারি মাসদুপুই বলেন, ফ্রান্স এরই মধ্যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ, মানবপাচার, ফরেনসিক সাইবার অপরাধ এবং সমুদ্র বন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতার উন্নয়নে যৌথভাবে কাজ ব্যাপারে ফ্রান্স সরকার আগ্রহী।

 

ফরাসি রাষ্ট্রদূত বলেন, আগামী অক্টোবর মাসে ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের ৬৫তম বার্ষিকী উদযাপন করা হবে এবং তিনি অধ্যাপক ইউনূসকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ফ্রান্স ২০২৫ সালের এপ্রিল মাসে প্যারিসে দুই সপ্তাহব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে।

 

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবিরোধী কার্যক্রম বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে মন্তব্য করে তিনি বলেন, ফ্রান্সের কোম্পানিগুলো বাংলাদেশে তিনটি সৌর পার্ক স্থাপন এবং দেশে ১৫টি বজ্রপাতপ্রবণ জেলায় ‘বজ্রপাত নিরোধক’ স্থাপনে আগ্রহী।