NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

১০০০ গোলের পরেই বুটজোড়া তুলে রাখতে চান রোনালদো


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৪, ০২:৫৩ পিএম

১০০০ গোলের পরেই বুটজোড়া তুলে রাখতে চান রোনালদো

রেকর্ড গড়তে ক্রিস্টিয়ানো রোনালদোর আর এক গোলের অপেক্ষা। এই এক গোল করতে পারলেই ইতিহাস গড়বেন ‘সিআর সেভেন’। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ৯০০ গোলের মাইলফল স্পর্শ করবেন তিনি।

সৌদি প্রো লিগে গতকাল আল ফেইহার বিপক্ষে অবিশ্বাস্য এক ফ্রি কিক গোলে রেকর্ডের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রোনালদো।

বর্তমানে তার নামের পাশে গোলসংখ্যা ৮৯৯। তবে ৯০০ গোলের কীর্তি গড়েই থামতে চান না পাঁচবারের ব্যালন ডি অরজয়ী। আরো বড় লক্ষ্যের কথা জানিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড।

 

পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক গড়তে চান রোনালদো।

এর পরেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান। তার এই প্রত্যাশার কথা ম্যান ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্ডিনান্ডের কাছে প্রকাশ করেছেন পর্তুগালের অধিনায়ক। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডারের নতুন ইউটিউব চ্যানেলে অবসর নিয়ে কথা বলার সময় আল নাসর অধিনায়ক বলেছেন, ‘খুব শিগগির ৯০০ গোল স্পর্শ করব। এরপর ১০০০ গোলের লক্ষ্যে ছুটব।
১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চাই।’

 

রোনালদোর হাজার গোলের ইচ্ছার কথা শোনার পর তার বয়সের হিসাব করছিলেন ফার্ডিনান্ড। তখন রোনালদো বলেন, ‘৪১? তবে আমরা জানি না। যদি চোটে না পড়ি তাহলে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যে এটি। আমি এটা পূরণ করতে চাই।

প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোল করাটা ফুটবলে আমার সেরা ছাপ হয়ে থাকবে। এরপর আমার চ্যালেঞ্জ হবে ১০০০ গোলের। একটা পার্থক্যের সঙ্গে প্রমাণ করতে পারব যে সব গোল আমি করেছি এবং সেসবের ভিডিও আছে।’