NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

আমাদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে : স্থানীয় সরকার উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৪, ১২:৫৯ এএম

আমাদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে : স্থানীয় সরকার উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়ে বন্যাকবলিত দুর্যোগ মোকাবেলা করতে হবে। আমাদের পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। ছাত্রদের পাশাপাশি দেশের সর্বস্তরের জনগণ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে।’ এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

 

 

শনিবার (২৪ আগস্ট) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, ‘পরিদর্শনকালে এই এলাকার বয়স্কদের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্র অঞ্চলে স্মরণকালের বন্যা হয়েছে। তারা এ ধরনের বন্যা আগে কখনো দেখেনি। হতাশাগ্রস্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারণ করে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

’

 

এদিন সকাল ১১টায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ চৌদ্দগ্রামের মহাসড়কের সংযোগ সড়ক নালঘর রাস্তা পরিদর্শন করে বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন। পরে তিনি চৌদ্দগ্রামের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা হাসান, নির্বাহী প্রকৌশলী সাইদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান প্রমুখ।