NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৪, ১২:৩৩ এএম

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত অসহায় মানুষদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ পাঠানোর জন্য আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (২৩ আগস্ট) এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা প্রদানের জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি আগ্রহকে সরকার স্বাগত জানায়।

আগ্রহী ব্যক্তিরা যেন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সহায়তার অর্থ প্রেরণ করতে পারেন সেজন্য নিম্নোক্ত অ্যাকাউন্টটি দেওয়া হয় বিজ্ঞপ্তিটিতে।

 

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ ব্যাংক : সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

এ তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে।