NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

গাজীপুরে শেখ হাসিনা-মোজাম্মেলসহ আ.লীগের ১৭১ জনের বিরুদ্ধে মামলা


খবর   প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৪, ০৫:৫৭ পিএম

গাজীপুরে শেখ হাসিনা-মোজাম্মেলসহ আ.লীগের ১৭১ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর সিটি করপোরেশনের আলাদা দুটি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মেয়র জাহাঙ্গীরসহ ১৭১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এ মামলায় ১১৫ জনের নাম উল্লেখ এবং ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন গাছা থানার পূর্ব কলমেশর এলাকার সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. রজ্জব আলী। গাছা থানার ওসি মো. জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আর একই দিন কাশিমপুর থানায় হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি করা হয় সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এতে ৫৬ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি দায়ের করেন মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকার আমিনুলের বাড়ির ভাড়াটিয়া মো. সোহেল রানা।

কাশিমপুর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গাছা থানার বাদী মামলায় উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তার ছেলে আরিফ বেপারীকে (২৮) গত ২০ জুলাই অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, টঙ্গীর আওয়ামী লীগ নেতা মতিউর রহমানসহ ১১৫ জনের নাম উল্লেখ রয়েছে। এতে ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

কাশিমপুর থানার মামলার বাদী মো. সোহেল রানা এজাহারে উল্লেখ করেন, তিনি একটি কোম্পানির স্টেশনারি পণ্যের সেলসম্যান হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করেন। গত ৪ আগস্ট বিকাল ৪টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ডে রাস্তার উপর অবস্থান করছিলেন। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা চক্রবর্তী বাসস্ট্যান্ড অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় প্রধান আসামি আ ক ম মোজাম্মেল হকসহ অন্য আসামিরাসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ আওয়ামী সন্ত্রাসী আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আক্রমণ করে। এ সময় একটি গুলি তার ডান পায়ে হাঁটুর নিচে লেগে বের হয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।