NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে এমি মার্টিনেজ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:২৮ পিএম

ভিলার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে এমি মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মেয়াদ বাড়িয়েছে অ্যাস্টন ভিলা। নতুন চুক্তি অনুযায়ী  ইংলিশ ক্লাবটিতে ২০২৯ সাল পর্যন্ত থাকবেন তিনি। 

আগের চুক্তিতে ৩১ বছর বয়সী মার্টিনেজের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত চুক্তি ছিল ভিলার। ২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেওয়ার পর ২০২২ সালে আরো তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি।

তৃতীয় মেয়াদে চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরো দুই বছর।

 

ভিলার হয়ে চতুর্থ মৌসুম শেষ করে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। ভিলা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাওয়ার পেছনে রয়েছে তার বড় অবদান।

 

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। দুইটি কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।