NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

চিঠিতে ড. ইউনূসকে যা লিখলেন শেহবাজ শরিফ


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

চিঠিতে ড. ইউনূসকে যা লিখলেন শেহবাজ শরিফ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চিঠিতে দুই দেশের সম্পর্ক উন্নত করার আহ্বান জানিয়েছেন তিনি। 

আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে শেহবাজ শরিফ বলেন, ‘আমার বিশ্বাস, এখন আমরা আমাদের দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক সম্পর্ককে আরো ব্যাপক ও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের কাজ শুরু করতে পারি।

দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি খুবই প্রয়োজন।’

 

পাকিস্তানের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছেন শেহবাজ। এ প্রসঙ্গে চিঠিতে তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে একটি দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই। এমন সম্পর্ক, যা আমাদের দুই দেশের জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।