NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

মেসির সঙ্গে সাকার তুলনা টানলেন আর্তেতা


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

মেসির সঙ্গে সাকার তুলনা টানলেন আর্তেতা

প্রতিপক্ষের ডি বক্সে বলে পাওয়ার পর লিওনেল মেসি কতটা ভয়ংকর হন তার প্রমাণ বহুবার পেয়েছেন গোলরক্ষকেরা। ডিফেন্ডাররা সামান্য জায়গা দিলেই যে তাদেরকে পড়তে হয় কঠিন চ্যালেঞ্জের সামনে। আর্জেন্টাইন অধিনায়কের বাঁ পায়ের বুলেট গতির শট তখন খুঁজে নেয় জাল। গতকাল তেমনি এক অবিশ্বাস্য গোল করেছেন বুকায়ো সাকা।

 

উল্ভারহ্যাম্পটনের বিপক্ষে করা দুর্দান্ত সেই গোলের জন্যই এখন প্রশংসায় ভাসছেন সাকা। চোখ ধাঁধানো গোলে মিকেল আর্তেতা এতটাই মুগ্ধ হয়েছেন শিষ্যকে মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি। আর্সেনাল কোচ বলেছেন,‘দুর্দান্ত খেলোয়াড়েরা এমনটাই করে। মেসিকে জানি সে এখানে (ডি বক্সে) আসবে এবং বলটা সুবিধা মতো নিয়েই শট নেবে।

সে সব সময় এটা করে আসছে। আপনি তাকে থামাতে পারবেন না। এটাই দুর্দান্ত খেলোয়াড়দের গুণ।’

 

গতকাল উল্ভসের বিপক্ষে ঘরের মাঠে এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামের ২-০ গোলের জয়ে প্রথম গোল করেন কাই হাভার্টজ। বিরতির পর ৭৪ মিনিটে অবিশ্বাস্য গোলটা করেন সাকা। গোল করার পর তার উদ্‌যাপন এমন ছিল যেন তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এভাবে ফিনিশিং করবেন। 

 

হাভার্টজের কাছ থেকে পাস পাওয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে ডানে-বামে বোকা বাকানোর চেষ্টা করে সুবিধাজনক জায়গায় বল পাওয়া মাত্রই বুলেন গতির শট নেন সাকা। তার শট প্রতিহত করার কোনো সুযোগই ছিল না উল্ভসের গোলরক্ষকের।

হাত বাড়িয়ে দেওয়ার আগেই বল খুঁজে নেয়  জাল। তার এই গোল হয়তো মেসির দুর্দান্ত গোলগুলোকেই মনে করিয়ে দিয়েছে আর্তেতাকে। তাই শিষ্যের গোলকে আটবারের ব্যালন ডি অর জয়ীর গোলের সঙ্গেই তুলনা করেছেন গানারদের কোচ।