NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

প্রথম টেস্টে নেই জয়


খবর   প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৪, ০৩:২৩ এএম

প্রথম টেস্টে নেই জয়

পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের ম্যাচে কুঁচকিতে চোট পান মাহমুদুল হাসান জয়।  ইসলামাবাদে পাওয়া সেই চোটের কারণে গুঞ্জন উঠেছিল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ ওপেনারের। তবে আজ জানা গেছে ভিন্ন কিছু।

দুই টেস্টের সিরিজ থেকে নয়, শুধু প্রথম টেস্ট খেলতে পারবেন না জয়।

২৩ বছর বয়সী ব্যাটারকে এক টেস্ট থেকে ছিটকে যাওয়ার বিষয়ে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন,‘জয় গত ১৪ আগস্ট ব্যথা অনুভব করার বিষয়টি জানান। পরে তার একটি এমআরআই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে গ্রেড-১ পর্যায়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি এখন সেরে ওঠার চেষ্টায় আছেন। এমন ইনজুরি সারতে সাধারণত ১০ থেকে ১৪ দিন লাগে।
প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না।’

 

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গত ১৪ আগস্ট চোট পান জয়। চোট পাওয়ায় চার দিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামা হয়নি তার। তবে প্রথম ইনিংস দুর্দান্ত ব্যাটিং করেন তিনি।

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসের ১২২ রানের বিপরীতে একাই করেছিলেন ৬৫ রান। পাকিস্তানের বিপক্ষে আগামী ২১ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে ৩০ আগস্ট।