NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ১৪, ২০২৬ | ২৯ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক কর্মীদের গণগ্রেপ্তার, মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ‘ইউ টেররিস্ট’, নিউইয়র্কে তোপের মুখে ড. ইউনূস সদস্য দেশে হামলা হলে সব ধ্বংস করে দেওয়া হবে: ন্যাটো প্রধান ভিনিসিয়ুসের লাল কার্ড ঘিরে বিতর্ক, ১৮ মাস আগের ঘটনা কেন আবার আলোচনায় এবার ইমরান খানের বিরুদ্ধে মামলা পুলিশের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে প্রতিহত করার দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায়
Logo
logo

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে : ফারুক-ই-আজম


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০৬:০৬ এএম

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি হবে : ফারুক-ই-আজম

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, যাচাই-বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে তাদের আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, ‘ভুয়া পরিচয় দিয়ে, জাল সনদ নিয়ে অনেকে মুক্তিযোদ্ধা হয়েছেন। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে ছিটকে পড়েছেন।

এবার সঠিকভাবেই তালিকা করা হবে। যারা মিথ্যা তথ্য দিয়েছেন, তারা অপরাধ করেছেন। তাই তাদের আইনের আওতায় আনা হবে।’ 

 

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, ‘প্রতারণার আশ্রয় নিয়ে তারা এত দিন রাষ্ট্রের ভাতাও ভোগ করেছে।

মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার জন্য তাদের শাস্তিও ভোগ করতে হবে।’

 

ফারুক-ই-আজম আরো বলেন, ‘আমরা দেশে কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় চাকরি পেয়েছে, মুক্তিযোদ্ধাদের অবস্থা কী সব বিষয় যাচাই-বাছাই করে জনসাধারণের নিকট উন্মুক্ত করে দেব।’

পরে তিনি কোতোয়ালি থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।

 

 

এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।