NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০৬:০৬ এএম

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ জন নিহত

গাজা উপত্যকায় স্থানীয় সময় শনিবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় ৯ শিশু, তিন নারীসহ একটি ফিলিস্তিনি পরিবারের ১৫ জন নিহত হয়েছে। অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, মধ্য গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 

বাসাল বলেন, আজলাহ পরিবারের বাড়ি ও আল-জাওয়াইদায় তাদের গুদামে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। তিনি নিহতদের তালিকাও দিয়েছেন, যাদের মধ্যে ৯ শিশু ও তিন নারী রয়েছে।

মধ্যরাতের পরপরই হামলাটি হয় বলে আহমেদ আবু আল-ঘৌল নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। উদ্ধারকারীরা বাড়িটির ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করে আনার সময় তিনি বলেন, তিনটি রকেট সরাসরি বাড়িটিতে আঘাত হানে।

ভেতরে অনেক শিশু ও নারী ছিল।

 

ইসরায়েল ও হামাসের মধ্যে ১০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার পর এ যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুসারে, এক হাজার ১৯৮ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল।

অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক সামরিক অভিযানে গাজায় ৪০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।