NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে তিন গণমাধ্যম বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা না দেখলেই নয় সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার
Logo
logo

আনিসুল হক, মির্জা আজমসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ এএম

আনিসুল হক, মির্জা আজমসহ পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ

সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই তালিকায় থাকা বাকি চারজন হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মির্জা আজম, জান্নাত আরা হেনরী ও ফাহমী গোলন্দাজ বাবেল এবং সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান তৌফিকা আফতাব। এর মধ্যে তৌফিকা আফতাব আনিসুল হকের আইনি প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত রয়েছেন।

সব ব্যাংকে চিঠি দিয়ে এসব ব্যক্তির হিসাব জব্দ করতে বলা হয়েছে।

এ ছাড়া তাঁদের স্ত্রী, সন্তান ও তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

 

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এসংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে ব্যাংক হিসাব স্থগিত করতে বলেছে। সে অনুযায়ী এসব ব্যক্তি ও তাঁদের স্ত্রী, পরিবারের ব্যক্তিগত ও ব্যাবসায়িক হিসাবের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না।

প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে।