NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

সংকটকালীন বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:১৪ এএম

সংকটকালীন বাংলাদেশের পাশে আছে ইইউ: রাষ্ট্রদূত

সংকটকালীন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়ের।

বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

 

তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। সংকটকালীন আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা আজ জানতে এসেছি কীভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা সারাবিশ্বের অনেক দেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করেছি।

বাংলাদেশকে দীর্ঘ মেয়াদি, মধ্য মেয়াদি ও স্বল্প মেয়াদি সহযোগিতার সুযোগ রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।

 

অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন, সে বিষয়ে ইইউয়ের অবস্থান জানতে চাইলে বার্নড স্পানিয়ের বলেন, ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার সেবার সুযোগ নেই। তাই এটি সদস্য দেশের ওপর নির্ভর করবে।

বৈঠকে জিএসপি প্লাস নিয়ে কোনো আলোচনা হয়নি বলেন জানান বার্নড। তিনি বলেন, শ্রমিক অধিকার বিষয়ে আলোচনা হয়েছে। আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়ে নজর দেবে।

 

কূটনৈতিক মিশনগুলোতে সশস্ত্র বাহিনী দিয়ে নিরাপত্তা নি