NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬ | ৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ৩ সাংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশে বাধা বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে বার্সেলোনার জয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত চীনে স্বাধীনভাবে ধর্ম পালনে ‘নিষেধাজ্ঞা’, তথ্য দিলেই পুরস্কার এশিয়ান গেমসের সেমিফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ ক্যাটরিনা কাইফকে বডিশেমিং, প্রতিবাদে সরব আলী জাফর
Logo
logo

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন


খবর   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৪, ০৩:২৫ পিএম

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের সাথে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর অক্টোবরে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। টি-টোয়েন্টির প্রথম ম্যাচের ভেন্যু পাল্টেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বিসিসিআই।

 

ভারতের সাথে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৬ অক্টোবর ধর্মশালায়। কিন্তু ধর্মশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কার কাজ হওয়ায় বর্তমান সূচি অনুযায়ী ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ২০২৪ সালের ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কার ও উন্নয়নকাজ চালানোয় ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে।

 

বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ দল। সেখানে  ২১ ও ৩০ আগস্ট দুইটি টেস্ট খেলবে। এরপর ভারত সফরে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ দুটি হবে দিল্লি ও হায়দরাবাদে।

 

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে গোয়ালিয়রে নবনির্মিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। আর ২০১০ সালের পর গোয়ালিয়র শহরে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।